সৌদি আরবে পৌঁছেছেন ৬৮ হাজার ২৮০।
চলতি বছর বাংলাদেশ থেকে ৬৮,২৭০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১৭৭টি ফ্লাইট পরিচালিত হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯২টি ফ্লাইটে ৩৫,২৪৬ জন, সৌদি এয়ারলাইনসের ৬৪টি ফ্লাইটে ২৪,৩৮৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২১টি ফ্লাইটে ৮,৬২৮ জন হজযাত্রী সৌদি আরবে গিয়েছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৪,৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬৩,৬৯৭ জন।
এদিকে, এ বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১২ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। সর্বশেষ মঙ্গলবার (২৭ মে) চাঁদপুরের ফরিদগঞ্জের শাহাদাত হোসেন মারা গেছেন। হজযাত্রীদের নিরাপদে ফেরার জন্য কর্তৃপক্ষ নজরদারি অব্যাহত রেখেছে।

Comments
Post a Comment